বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না

  • আপডেট টাইম শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আজ শনিবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যুত উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাইকিং ও নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরে বিদ্যুতের ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। সামান্য বৃষ্টি হলেই বিদ্যুত চলে যায়। ঘণ্টার পর ঘণ্টা শহর থাকে বিদ্যুতবিহীন। আবার কোনোদিন দেখা যায়, সারাদিনেও বিদ্যুত আসে না। অভিযোগ কেন্দ্রে ফোন করলে বলা হয়, শাহজীবাজারে বিদ্যুত নেই। আমাদের কিছু করার নেই। এরই প্রেক্ষিতে বিদ্যুত উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ লাইন সংস্কার করছে। আজ শনিবার রাজনগর, বৃন্দাবন কলেজ, পিটিআই রোডসহ বিভিন্ন স্থানে বিদ্যুতের মেইন লাইন সংস্কারের কাজ হবে। এ কারণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com