শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির রোগমুক্তি কামনায় হবিগঞ্জ জেলা যুবলীগের দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের মামা আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি’র রোগমুক্তি কামনায় হবিগঞ্জ জেলা যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) এর মাজার প্রাঙ্গণে রোগমুক্তি কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মুড়ারবন্দ মাজার মসজিদের খতিব মাওলানা মোঃ নিয়ামত আলী।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার বাহার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, মোঃ আকবর আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম কবির, সারওয়ার আলম আজাদ, খোকন চৌধুরী, টিপু সুলতান, চুনারুঘাট পৌর যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল, যুগ্ম আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, মোঃ আব্দুর রহমানসহ হবিগঞ্জ জেলা যুবলীগ, চুনারুঘাট উপজেলা ও পৌর যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com