শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি মুরাদের পিতার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি মোশাহিদ আলম মুরাদের পিতা নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী আব্দুর রহমান মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫ টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ১শ ৫ বছর।
গতকাল বুধবার বেলা ২ টা ৩০ মিনিটে নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫ টায় হাজ্বী আব্দুর রহমান মিয়ার গ্রামের বাড়ি গুজাখাইড় গ্রামে শাহী ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন নবীগঞ্জের বিশিষ্ট আলেম সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণী পেশার লোকজন। এদিকে মোশাহিদ আলম মুরাদের পিতার মৃত্যুর সংবাদ শুনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি,কে গউছ। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও শোক প্রকাশ করেন হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক জালাল আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com