বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের জাহির হত্যা মামলায় আরও ৭ আসামীর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামের জাহির আলী হত্যা মামলার আরো ৭ জন আসামীর জামিন নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। মামলায় ৯২ জন আসামীর মধ্যে ৭৭ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। অপর আসামীরা পলাতক রয়েছে। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তারের আদালতে আরো ৭ আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করেন। আটককৃতরা হলেন- বাশডর গ্রামের, শামসুল, রাজু, বোসন, লেবু, ইকবাল, আব্দাল, হাদি। এ সময় বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সুলতান মাহমুদ ও জেলা এডভোকেট সমিতির সভাপতি বদরু মিয়া (বদরুল) আসামীদের জামিন নামঞ্জুর করার জন্য যুক্তি উপস্থাপন করেন। বিজ্ঞ বিচারক শাহিনুর আক্তার বাদী বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আসামীদের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামের বিজনা নদীর জমহল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে বৃদ্ধ জাহির আলীকে (৭৫) খুন হন। এ ঘটনায় নিহতের ছেলে আরস আলী বাদী হয়ে ৯৩ জনের নাম উল্লেখ করে গত ১৭ জুলাই নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সুলতান মাহমুদ বলেন, বিজ্ঞ বিচারক আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে আসামীদের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com