মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল !

  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নামেই আধুনিক। কিন্তু নেই কোনো আধুনিকতার ছোঁয়া। এখানে নেই আধুনিক মানের কোনো যন্ত্রপাতি। তিন বছর অতিবাহিত হওয়ার পর ওই হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে ডিজিটাল এক্সরে মেশিন সেপ্টেম্বরের প্রথম দিকে দেওয়া হয়। কিন্তু একমাস অতিবাহিত হওয়ার পরও এটি এখনো চালু করা হয়নি। অপরদিকে এক্সরে রোমটি পরিস্কার, পরিচ্ছন্ন অবস্থায় থাকার কথা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা গেছে ভিন্নচিত্র। ওই রোমে রাখা হয়েছে মোটর সাইকেল ও কাপড়ছোপড়। হবিগঞ্জ জেলার একমাত্র চিকিৎসাকেন্দ্র হচ্ছে এ হাসপাতাল। প্রতিদিন শত শত রোগী আসেন বিভিন্ন স্থান থেকে। কিন্তু সামান্য কাটাঁেছড়া আর সিজারের রোগী হলেই দায় এড়াতে ঢাকা বা সিলেটে প্রেরণ করা হয়।
এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ জাহিরের প্রচেষ্টায় ১শ শয্যা থেকে আড়াইশ শয্যায় উন্নীত করা হলেও সেবার মান বাড়েনি। হাসপাতালে একটি এক্সরে মেশিন থাকলেও তাও অকেজো। এ ছাড়া আলট্রাস্নো মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট করে রাখা হয়েছে। ওই বিভাগের পরীক্ষক প্রাইভেট হাসপাতালে গিয়ে আলট্রাস্নো করলেও মাসের পর মাস বেতন নিচ্ছে সরকারী। আর হাসপাতালের রোগীরা ছুটে চলে ওই সব প্রাইভেট হাসপাতালে। এ কারণে উৎপেতে থাকা দালালচক্রের খপ্পড়ে পড়তে হয় রোগীদের। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামীমা আক্তার বলেন, ডিজিটাল এক্সরে মেশিনটি স্থাপন করা হয়েছে। কিন্তু পর্যাপ্ত বোল্ডেজ টেবুলাইজার না থাকায় এটি চালু করা সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com