বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের বাজেট ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ইউ.পি মিলনায়তনে চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন বাজেট ঘোষণা করেন। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে ৮৭ লাখ ৩৩ হাজার ৮শত ১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ সময় বর্তমান ও সাবেক ইউ.পি সদস্য/সদস্যা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ইউপি সচিব অজিত সরকার। ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ৪ ইউনিয়নে বিভক্ত পৃথিবীর বৃহত্তম জনপদ বানিয়াচঙ্গের আকর্ষনীয় ও দর্শনীয় স্থানগুলিকে ব্যাপক সংস্কার উন্নয়নে জনদাবীর বিষয়ে সংকীর্নতার উর্দ্ধে থেকে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন ইউ.পিকে শক্তিশালী করতে হলে প্রত্যেককে ইউনিয়নের ধার্য্যকৃত কর প্রদানসহ সকল বিষয়ে সহযোগিতা দিয়ে ইউনিয়নের সফলতা ও ভাবমুর্তি উজ্জল করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com