বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে কার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে প্রাইভেট কার ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আব্দুল বারিক (৬০) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টায় উপজেলার সম্ভপুর টাওয়ার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল বারিক উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র ও রইছগঞ্জ বাজারের প্রবীণ মুদি ব্যবসায়ী। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রইছগঞ্জ (খাগাউড়া) বাজারের প্রবীণ ব্যবসায়ী আব্দুল বারিক দোকানের মুদি মালামাল ক্রয়ের জন্য সিএনজি যোগে দিগাম্বরের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রতিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সম্ভপুর টাওয়ার সংলগ্ন স্থানে পৌছলে ঢাকা থেকে সিলেটগামী বেপরোয়া প্রাইভেট কারের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি আরোহী আব্দুল বারিক গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সিএনজি আরোহী আব্দুল বারিকের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন। পরে দুপুর ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বারিক মৃত্যুর কোলে ঢলে পরেন। এ ঘটনায় সিএনজি চালক ইউনুছ মিয়া (৪০) ও অজ্ঞাতনামা সিএনজি আরোহী গুরুতর আহত হয়েছেন।
এদিকে আব্দুল বারিকের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছামাত্র পরিবার ও আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পরেন। তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর উপজেলার মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় নূরুল ইসলাম নামের এক ওয়ার্কসপ ব্যবসায়ী নিহত হয়। একই সপ্তাহের মাথায় মহাসড়কে দুই দুইটি মর্মান্তিক দূর্ঘটনা ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com