বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভার মালিকানাধীন ভূমি কৌশলে অবৈধ দখল হয়ে যাচ্ছে

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা হবিগঞ্জ পৌরসভার মালিকানাধীন ভূমিগুলো কৌশলে অবৈধ দখল হয়ে যাচ্ছে। এক শ্রেণির অবৈধ দখলদাররা প্রথমে টিনের ছাপটা তুলছে পরে ফ্লোর পাকা করে তাদের দখলে নিয়ে যাচ্ছে। অনেকেই দখলকৃত জায়গায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। জানা যায়, শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় পৌরসভার স্থাপনকৃত ডিপওয়েল ঘর ও তার পাশের জায়গাগুলো দখল হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, ওই ঘরটির সাইডে আড়াই থেকে তিন ফুট জায়গার নিচে ফ্লোর পাকা এবং ওপরে টিন দিয়ে দখলে নিয়েছে কতিপয় ব্যক্তি। এ ছাড়া পুকুরের পাশের ফাঁকা জায়গাও দখলে নিয়ে নিয়েছে কতিপয় ব্যক্তি। এখানে দুইটি চা স্টল খোলা হয়েছে। এলাকাবাসী এ বিষয়ে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com