বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর স্মরণে আলোচনা সভা ও সঙ্গীতাঅনুষ্ঠান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত সদ্য প্রয়াত প্রখ্যাত কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর স্মরণে আলোচনাসভা ও সঙ্গীতাঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ সুরবিতান ললিতকলা প্রশিক্ষন কেন্দ্রে প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর স্মরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্যা বিপিএম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম (সদর সার্কেল), সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রযোজক মুকুল আহমেদ, বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল হাসান শরীফ, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতি মন্ডলীর সদস্য্য অনিরূদ্ধ কুমার ধরে শান্তনু, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, বিশিষ্ট লোকশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের হবিগঞ্জ জেলার সভাপতি আকরাম আলী ও সাধারণ সম্পাদক ডাঃ পিন্টু আচার্য্য ও খাইরুল ইসলাম মনু, চুনারুঘাট উপজেলার সভাপতি মাস্টার আব্দুল কুদ্দুস, লাখাই উপজেলার সভাপতি মাসুক মিয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা মহাসচিব সৈয়দ রাশিদুল হক রুজেন। অনুষ্টানটির স্পনসর ছিলেন সৈয়দ সাইফুল ইসলাম সুমিত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম। অনুষ্টানটি উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপক প্রমথ সরকার। আলোচানার পরে সঙ্গীত পরিবেশন করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, আকরাম আলী ও এস এ কিশোর। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ নৌকার আদলে কেক কেটে “ভাটি দেশের কইন্যা” চলচ্চিত্রটির শুভ মহরতের সূচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com