বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ও শেরপুরে পৃথক অভিযানে আড়াই লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০১৪
  • ৬২৫ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের সদরঘাটে ১৫কেজি গাজাঁসহ প্রাইভেট কার আটক করেছে পুলিশ। অপরদিকে শেরপুর হাইওয়ে ও ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরো ৩০কেজি গাঁজা সহ ২ ব্যক্তিকে প্রাইভেট কার সহ আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এ.এস.আই বজলুর রহমান গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার ভোর অনুমান ৫টার দিকে মহা সড়কের উল্লেখিত স্থানে প্রাইভেট কার (চট্টমেটো গ-১১-২২৩০) এর চাকা অকেজো হয়ে দাড়ানো অবস্থায় গাড়ীতে তল্লাশী চালিয়ে উল্লেখিত পরিমান গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে পুলিশ বাদি হয়ে গাড়ী চালক চুনারুঘাট বরাইল গ্রামের নুর মিয়ার পুত্র উজ্জ¦ল মিয়া (২৫) ও তার সহযোগী আরো ৩জন সহ ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অপর দিকে শেরপুর হাইওয়ে পুলিশ ও হাইওয়ে ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে গতকাল সন্ধা ৬টার দিকে ঢাকা- সিলেট মহা সড়কের শেরপুর সিএনজি ষ্টেশনের সামনে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রাইভেট কারে (ঢাকামেট্রো-ভ- ৬০৭৭) তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ২জনকে কারসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলো সিলেট জেলার জালালাবাদ থানার লামাকাজি গ্রামের হুশিয়ার আলীর পুত্র আব্দুল বাছিত (২২) ও বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুল মুমিন (২০)। এই অভিযান পরিচালনা করেন, শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবি ও হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি জামিল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com