বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

করোনা সচেতনতা বৃদ্ধিতে শায়েস্তাগঞ্জ জংশনে পটনাট্য

  • আপডেট টাইম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা সচেতনতা বৃদ্ধিতে এবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে পটনাট্য পরিবেশন করেছে জীবন সংকেত নাট্যগোষ্ঠী। গত শনিবার বিকেলে রেলওয়ে পার্কিংয়ের উন্মুক্ত মঞ্চে এ পটনাট্য পরিবেশিত হয়। শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়ার আমন্ত্রণে এবং শায়েস্তাগঞ্জ থিয়েটার ও সতীর্থ-৮৩’র সহযোগিতায় পটনাট্য পরিবেশন ও পার্কিংয়ে উপস্থিত লোকজনের মধ্যে মাস্ক-স্যানিটাইজার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শায়েস্তাগঞ্জ থিয়েটারের দলপ্রধান জালাল উদ্দিন রুমির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র মো. ছালেক মিয়া। এতে সভাপতিত্ব করেন জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধুর শান্তনু। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্ববধানে ছিল শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্কাউট টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com