শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুবলীগ সভাপতি সেলিমের রোগ মুক্তি কামনায় মিলাদ ও প্রার্থনা

  • আপডেট টাইম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজের পর জেলা যুবলীগের উদ্যোগে কোর্ট মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি সজল রায়, শওকত আকবর সোহেল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, শাহ আলম সিদ্দিকী, মঈন উদ্দিন চৌধুরী সুমন, শাহরিয়া সুমন, আলম মিয়া, সবুজ আহমেদ, জাকারিয়া চৌধুরী, জাহির মিয়া, ইমতিয়াজ জাহান শাওন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক রাজ চৌধুরী, ইকবাল হোসেন খান, সদর থানা যুবলীগের আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, শেখ মামুন, শেখ নোমান আহমেদ, সাইফুল ইসলাম, পারভেজ তালুকদার, উজ্জল আহমেদসহ জেলা ও পৌর যুবলীগ নেতৃবৃন্দ।
এ ছাড়া স্থানীয় কালীবাড়িতে জেলা যুবলীগের উদ্যোগে প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শড়খ শুভ্র রায়, জেলা যুবলীগের সহ-সভাপতি সজল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বিপুল রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পিন্টু আচার্য্য, প্রচার সম্পাদক ধ্রুব জ্যোতি দাস টিটু, সদস্য বিপ্লব রায় সুজন, শান্তনু দাশসহ জেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। প্রার্থনা পরিচালনা করেন উৎপল আচার্য্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com