মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে বাসের নিচে চাপা পড়ে নারী নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এনা পরিবহনের দ্রুতগামী একটি বাসের ধাক্কায় বানেছা বেগম (৬০) নামে এক নারী ঘটনাস্থলে মারা গেছেন। নিহত বানেছা বেগম মাধবপুর উপজেলার এক্তারপুর গ্রামের সিরাজ আলীর স্ত্রী। মাধবপুর থানা এস আই ইসমাইল হোসেন জানান, ঢাকা সিলেট মহাসড়কের শাহপুর এক্তারপুর রাস্তার মাথায় শুক্রবার বিকাল ৫টায় এঘটনা ঘটে। বানেছা বেগম রাস্তা পারাপারের সময় সিলেট থেকে ঢাকা গামী এনা পরিবহন একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান। পরে বিক্ষুব্ধ জনতা রাস্তা ব্যরিকেট দিলে প্রায় একঘন্টা মহাসড়কে জান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্হিতি নিয়ন্ত্রে আনলে জানচলা চল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com