মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ২ সদস্য আটক

  • আপডেট টাইম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হল, শহরতলীর বহুলা গ্রামের মৃত আলা উদ্দিন খানের পুত্র নজরুল ইসলাম (৩০), একই এলাকার দুলাল মিয়ার পুত্র সুজন মিয়া (২৮)। পুলিশ জানায়, তারা দুইজন আন্তঃজেলা গাড়িচোরের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয়ের মামলা রয়েছে। এতদিন তারা পলাতক ছিলো। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com