মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ সদর উপজেলার বড়চর গ্রামে ৪ নির্মাণ শ্রমিক বিদ্যুতপৃষ্ট

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০১৪
  • ৫৮১ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম বড়চর গ্রামে ৪ নির্মাণ শ্রমিক বিদ্যুতপৃষ্ট হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পশ্চিম বড়চর গ্রামের জামে মসজিদে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের সালেক মিয়ার ছেলে আলম মিয়া (২০) ও হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম বড়চর গ্রামের সোহেল মিয়াকে (২০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের সালেক মিয়ার ছেলে সেলিম মিয়া (৩০) ও হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম বড়চর গ্রামের আব্দুল হাকিমের ছেলে জাহিদুল ইসলামকে (২৬) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জানান- সকালে নির্মাণ শ্রমিক আলম, সোহেল, সেলিম ও জাহিদুল পশ্চিম বড়চর জামে মসজিদে নির্মাণ কাজ করতে যান। এক পর্যায়ে তারা পিলারে রড বসাতে গিয়ে মসজিদের উপর দিয়ে টানানো পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের তারে রড স্পর্শ করা মাত্র এরা বিদ্যুতপৃষ্ট হন।
সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সেলিম ও জাহিদুলকে ভর্তি এবং আলম ও সোহেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com