বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাই সড়কের বুল্লা বাজার এলাকায় রাস্তার বেহাল দশা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লাবাজার নামক স্থানে বেহাল দশায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। সড়কের ওই স্থানে গর্তগুলো দিন দিন বড় হচ্ছে। একটু বৃষ্টিতে গর্তে পানি জমে তা পুকুরে পরিণত হচ্ছে। গর্তে গাড়ি আটকে প্রায় সময় সড়ক অচল হয়ে যাচ্ছে। এমন কি পায়ে হেঠে চলাফেরা করার সময় পরনের জামাকাপড় কাদা আর পানি লেগে নষ্ট হয়ে যায়। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন লাখাই, হবিগঞ্জ, অষ্টগ্রাম, নাসিরনগরসহ ওই রাস্তা দিয়ে চলাচল রত যাত্রীরা। লাখাই- হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রিজের গোড়া অধিকাংশই ভাঙা। সড়কটির দু’পাশে পানি নিষ্কাশনে কোনো ড্রেনেজ ব্যবস্থা না রাখায়। এসব স্থানে গাড়ি চলে হেলেদুলে। ধীর গতিতে গাড়ি চলায় সেখানে প্রায়ই যানজট লেগে থাকছে। বেশি খারাপ অবস্থা বুল্লা বাজার অংশে। যার কারনে এখানে যানজট লেগেই থাকে সব সময়। এদিকে হবিগঞ্জ- লাখাই আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ চলমান। কাজ শেষ হলে দেশের বেশ কয়েকটি জেলাগুলোসহ সারা দেশের মানুষ উপকৃত হবেন। যে গতিতে কাজ চলছে এতে চলতি বছর শেষ হওয়ার সম্ভাবনা কম। বুল্লা বাজার ব্যবসায়ী মুবিন বলেন, বুল্লা বাজারে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এই সড়কের দ্রুত সংস্কার কাজটি শেষ করার অনুরোধ জানাচ্ছেন পথচারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com