মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

অবসরপ্রাপ্ত আনসার কর্মকর্তার সহধর্মিনীর ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুনুর রশীদ চৌধুরী বাবুলের সহধর্মিনী দিলরোবা বেগম চৌধুরী (রুবি) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৬৫ বছর। জানা যায়, হবিগঞ্জ রাজনগরের মরহুম এডভোকেট তালেব উদ্দিন আহমেদ ও ছায়েরা চৌধুরীর ৩য় কন্যা রুবি চৌধুরী এক যুগ যাবত ডায়াবেটিকস সহ অন্যান্য জটিল রোগে হবিগঞ্জ পুরান মুন্সেফী আবাসিক এলাকার গোবিন্দপার্কস্থ ২২/সি “চৌধুরী পার্ক”-এ স্বামীর বাসায় শয্যাশায়ী ছিলেন। ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৭টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী আত্নীয় স্বজন রেখে গেছেন। বাদ যোহর হবিগঞ্জ বাণিজ্যিক এলাকার সওদাগর জামে মসজিদে জানাযার নামাজ শেষে রাজনগর পৌর কবরস্তানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com