সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আল্লাহ এবং শায়েখ দীগলবাগীকে অবমাননা ॥ রজব আলী মেম্বারের জামিন না-মঞ্জুর করেছে আদালত

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আল্লাহ এবং শায়েখ আব্দুর রহমান দীঘলবাগীকে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্যকারীকে সমর্থনের অভিযোগে গ্রেফতারকৃত গোপায়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার জাবেদ হাসান ওরফে রজব আলীর জামিন না মঞ্জুর হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এই না মঞ্জুর করেন।
মঙ্গলবার মেম্বার জাবেদ হাসান ওরফে রজব আলীর পক্ষে জামিনে আবেদন করেন তার নিযুক্তিয় আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম। শুনানীতে তার পক্ষে আরও অংশ নেন জেলা এডভোকেট সমিতির সভাপতি বদরু মিয়া, সাধারন সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ ও এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়¯’ টিটো। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন বাদী আবু বক্কর সিদ্দিকীর আইনজীবী এডভোকেট শাহ ফখরুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানীতে আরও অংশ নেন এডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু, এডভোকেট সুলতান মাহমুত, এডভোকেট কামাল উদ্দিন সেলিম ও এডভোকেট আজিজুর রহমান সজল খান। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুরের আদেশ দেন।
হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, এই মামলার প্রধান দুই আসামী আলমগীর ও জাহাঙ্গীরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাথে মোবাইলে যোগাযোগ ও সহযোগিতার প্রমাণ পাওয়ায় এর আগে রজব আলীকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাকে জেল গেটে ৩দিন জিজ্ঞাসাবাদ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com