শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাসদ নেতা হুমায়ুন খানের মাতা হান্না চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাসদ হবিগঞ্জ জেলার সদস্য এবং বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা, সাবেক ছাত্রনেতা কমরেড হুমায়ুন খানের মাতা মোছাঃ হান্না চৌধুরী (৭৬) গতকাল সকাল অনুমান ১০.১৫ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২ কন্যা সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে সংবাদপত্রে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন- বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ জেলার সদস্য সচিব কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি হবিগঞ্জ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক কমরেড হাবিবুর রহমান ও পীযুষ চক্রবর্তী, বাসদ নবীগঞ্জ উপজেলার আহবায়ক কমরেড চৌধুরী ফয়সল শোয়েব, বাসদ চুনারুঘাট শাখার আহবায়ক ও সদস্য সচিব কমরেড আব্দুল কুদ্দুছ মজুমদার ও মুজিবুর রহমান ফরিদ, বাসদ বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক ও সদস্য সচিব কমরেড লোকমান আহমেদ ও এ.আর.সি কাউছার, উদীচী হবিগঞ্জ সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক শিখা নাহা ও আজিজুর রহমান কাউছার, শ্রমিক নেতা হাজী অনু মিয়া, ভূমিহীন নেতা শাহ মোক্তার আলী প্রমুখ। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com