বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ বিরাট কুশিয়ারা গুচ্ছ গ্রামের সরকারী পুকুরের লক্ষাধিক টাকার মাছ চুরি

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৭ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট কুশিয়ারা গুচ্ছ গ্রামের সরকারী পুকুর থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরে বিক্রির ঘটনা নিয়ে আলোচনার ঝড় বইছে।
জানা যায়, সদর ইউনিয়নে বিরাট কুশিয়ারা গুচ্ছ গ্রাম নির্মানের সময় প্রায় দেড় একর জায়গায় একটি পুকুর নির্মান করা হয়। বর্তমান মৌসুমে অকাল বন্যায় পুকুরটি ডুবে যায়। গুচ্ছ গ্রামে বসবাসকারীরা সম্মিলিতভাবে মাছ আটকানোর জন্য কাটা দিয়ে রাখেন। এতে লোভ পড়ে উপজেলার এক কর্মকর্তার। তিনি এলাকার জেলেদের দিয়ে গত শুক্রবার রাতে পুকুরের মাছ ধরেন। এতে গুচ্ছ গ্রামের বাসিন্দারা বাধা দিলেও তাতে কোন কর্ণপাত করেনি ওই কর্মকর্তা। তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তিনি মাছ ধরছেন। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার দাসের সাথে যোগাযোগ করলে তিনি জানায় মাছ ধরার বিষয়ে তিনি জানেননি। বিষয়ে সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com