বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

“শামসুল উলামা” কুইজ প্রতিযোগিতার ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০১৪
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ “শামসুল উলামা” কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির উদ্যোগে পবিত্র মে’রাজুন্নবী (সাঃ) উপলক্ষে ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার গোপলার বাজারস্থ হযরত সৈয়দ শাহনুর (র.) এর মাজার প্রাঙ্গনে সৈয়দ আব্দুজ জাকির সভাপতিত্বে ও কুইজ বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ আব্দুল মুহিত রাসেল ও এস.এম নাজমুল আলম বাবুর যৌথ উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শামসুল উলামা কুইজ বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মোঃ ইরফান উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন, বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহর যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইমাদ উদ্দিন নাছেরী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ কয়েছ আহমদ মাহদী, আল-ইসলাহ নবীগঞ্জ উপজেলা সভাপতি কাজী মাওঃ মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ মনসুর আহমদ আজাদ, প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ সজ্জাদুর রহমান, জাতীয় ইমাম সমিতি নবীগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওঃ এম. এ. নূর, উপাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী, নবীগঞ্জ উপজেলা তালামীয সভাপতি জালাল উদ্দিন, মোঃ ধন মিয়া, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম শিপন, দেবপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডঃ জাবেদ আলী, মোঃ আব্দুল মুহাইমিন প্রমূখ। উক্ত অতিথিবৃন্দ ড্র অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com