বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদের জেনারেল ওসমানী স্বর্ণপদক লাভ

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০১৪
  • ৭৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ৬নং কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদকে জেনারেল ওসমানী স্বর্ণপদক ২০১৪ প্রদান করা হয়েছে।
স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখায় ঢাকাস্থ স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) তাকে এ স্বর্ণপদক প্রদান করে। এ উপলক্ষে গত ২৪ মে সকালে ঢাকা সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমীর নিচতলায় স্কাইমুন চাইনিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাবাস এর সভাপতি শাহ আলম চুন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবরিনা সুইটির পরিচালানয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোঃ তোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি মোঃ জয়নুল আবেদীন, বিশিষ্ট ভাষা সৈনিক প্রফেসর মির্জা মাজহারুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি মোঃ তোফাজ্জল ইসলাম নবীগঞ্জের ৬নং কুর্শি ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ এর হাতে জেনারেল ওসমানী স্বর্ণপদক ২০১৪ তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com