বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে স্টার জলসার ফাঁসির অভিনয় দেখাতে গিয় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ছয় সাত বছরের ৪/৫ জন শিশু মিলে স্টার জলসার অভিনয় করছিল। এমন সময় পুতুলা নামে এক শিশু ঘরের বৈদ্যূতিক পাখায় ওড়না প্যাচিয়ে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে পাখার সঙ্গে ওড়নাটি আটকে যায়। মূহুতের মধ্যে পুতুলার করুন মৃত্যু ঘটে। পুতুলা মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সায়েব আলীর মেয়ে। তার পিতা সায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরে পুতুলা বেগম তার সমবয়সি খেলার সাথীদের নিয়ে সিনেমার অভিনয় করছিল। এমন সময় পুতুলা বেগম ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে বৈদ্যূতিক পাখার সঙ্গে ওড়না জড়িয়ে যায়। তার সঙ্গের শিশুরা চিৎকার শুরু করলে পুতুলা কে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মাধবপুর থানার অফিসার ইনজচার্জ(ওসি)মোঃ ইকবাল হোসেন জানান, ঘটনাটি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com