বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে এ আর প্লাজায় ‘আর্ট মানিয়া’ অফিসের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ এ আর প্লাজায় ‘আর্ট মানিয়া’ অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এই ইভেন্ট ম্যানেজমেন্টের ‘আর্ট মানিয়া’ অফিস উদ্বোধন করেন হবিগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মুহিবুর রহমান চৌধুরী, মোঃ শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, টেলিটোন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী তপন দেব, ব্লো জুনের ব্যবসায়ী হাবিবুর রহমান উজ্জ্বল, আর্ট মানিয়া প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ফটোগ্রাফার রায়হানুর রহমান চৌধুরী, সাংবাদিক সানিউর রহমান তালুকদার, আর্ট মানিয়ার সদস্য নয়েল চৌধুরী, শেখ মাহী, জি.এ কায়েস, ইশফাক আহমেদ সিয়াম, আব্দুল্লাহ আমিন, শাহরিয়ার সাকিব ও জুবায়ের শুভ প্রমুখ। উল্লেখ্য, ওই প্রতিষ্ঠানে বিয়ে, গায়ে হলুদ, স্টেজ প্রোগ্রাম, বার্থডে পার্টিসহ প্যাকেজ অনুযায়ী যেকোনো অনুষ্ঠানের নিখুঁতভাবে ভিডিও-ফটোগ্রাফির যাবতীয় কাজ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com