শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গে যুবতীসহ ৪ যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিজয়পুর গ্রামে আমোদ ফূর্তি করার সময় যুবতীসহ ৩ ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে পুলিশে দেয়া হয়। গত রবিবার গভীররাতে বিজয়পুর বাজারের কাইয়ূম মিয়ার মুদি দোকানে এ ঘটনা ঘটে। আটকরা হল, ওই গ্রামের মৃত আক্কল আলীর পুত্র আব্দুল কাইয়ূম (৪০), মৃত নুরুজ্জামানের পুত্র মোঃ আক্তার হোসেন (২৮), আব্দুল করিমের পুত্র মাসুম মিয়া (২৫) ও ফেনি জেলার ডাঙ্গলভূইয়া গ্রামের বাউল শিল্পী (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় ৪জন মিলে দোকানের ভেতর অসমাজিক কাজ করছিল। বিষয়টি আচঁ করতে পারে বাজারের পাহারাদার। পরে লোকজনকে নিয়ে আটক করে বিথঙ্গল ফাঁড়িতে খবর দিলে এএসআই কামরুল ইসলাম ঘটনাস্থল থেকে তাদেরকে নিয়ে আসেন। পরে তিনি বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন। মেয়েটি জানায়, প্রেমের নামে আক্তার হোসেন তাকে বানিয়াচং নিয়ে আসে এবং যাত্রাপাশা গ্রামের এক বাড়িতে তাকে কিছুদিন রাখে। সেখান থেকে গত রবিবার সন্ধ্যায় বিজয়পুর বাজারে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয় আক্তার। এরপর অন্যরাও তার সাথে এরকম করতে চায়। পরে চিৎকার করলে স্থানীয় লোকজন তাদের আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com