সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের ইমামবাড়ী বাজারে উচ্ছেদ অভিযান ॥ ১৫টি মামলা ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৫২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক যানজট নিরসনে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার দুই পাশে বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তায় ইট বালু, কাঠ ইত্যাদি রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫টি মামলায় ৪০ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী, মূল্য তালিকা না থাকা ও ভারী ওজনের প্যাকেট দিয়ে মিষ্টি বিক্রয়ের অপরাধের ও জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। আইনশৃংখলা রক্ষায় সার্বিক সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে এবং নিয়মিত এটি অব্যাহত থাকবে। তাই সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হল। যানজটমুক্ত এবং জনগণের ভোগান্তিহীনভাবে চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com