বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে অবৈধ টমটম চলাচলের কারণে বাড়ছে যানজট

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অবৈধ টমটম চলাচল বাড়ার কারণে যানজট বেড়েছে। সেই সাথে বাড়ছে দুর্ঘটনা। এর ফলে হবিগঞ্জ শহরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এসব টমটম। প্রতিদিনই এসব টমটমের আনাড়ি চালকদের বেপরোয়া চালানোর কারণে, যাত্রীদের সাথে খারাপ ব্যবহার, নির্ধারিত ভাড়া চেয়ে অধিক ভাড়া দাবির অভিযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভা সড়কের আনাড়ি এক টমটমের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। জানা যায়, শাহজালাল এন্টার প্রাইজের ১ নম্বর গাড়ির চালক ওই সময় হঠাৎ মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিষয়টি সমাধান হয়। জানা যায়, হবিগঞ্জ পৌরসভায় নম্বর প্লেট আছে এমন বৈধ ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) রয়েছে ১৩০০টি। অথচ অবৈধভাবে শহর দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার টমটম। নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চৌধুরীবাজার, মোতালিব চত্ত্বও থেকে চৌধুরীবাজার থেকে পোদ্দার বাড়ি পর্যন্ত ব্যাটারিচালিত অটোবাইক চলাচল করলেও কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় কাগজপত্র না থাকলেও এগুলো চলাচল করছে। সরেজমিনে দেখা গেছে উল্লেখিত স্থানে টমটমগুলো এলোপাতাড়ি রেখে চালানো হচ্ছে। ফলে যানজট লেগে থাকে সবসময়। অভিযোগ রয়েছে একই নম্বরে চলাচল করছে একাধিক টমটম। তবে ঠিক কতগুলো অটোরিকশা (টমটম) হবিগঞ্জ শহরে চলাচল করছে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই জেলা ট্রাফিক বিভাগ বা পৌরসভার কাছে। মাঝে মাঝে ট্রাফিক পুলিশ কিংবা পৌরসভার লোকজন অবৈধ টমটম আটক করলেও রহস্যজনক কারণে তা ছেড়ে দেয়া হয়। আর চালকরা জানান, যাদের কাগজ নেই তারা ২শ টাকায় রশিদ কিনে গাড়ি চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com