শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের ২৬ সাংবাদিককে প্রধামন্ত্রীর আর্থিক সহায়তার উপহারের চেক প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালিন পরিস্থিতিতে শেখ হাসিনা প্রদত্ত হবিগঞ্জ জেলার সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক উপহার দিয়েছেন। মঙ্গলবার আজ সন্ধ্যা ৭ ঘটিকায় হবিগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এসব চেক করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ রুহুল হাসান শরীফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান নিয়ন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি সুকান্ত গোপ প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত। অনুষ্ঠানে বক্তারা এ পরিস্থিতিতে সাংবাদিকদের সহযোগিতা চেক উপহার দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং তাকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠান শেষে হবিগঞ্জের বিভিন্ন জাতীয় মিডিয়া কর্মরত ২৬ জন সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকার সহায়তা উপহারের চেক বিতরন করা হয়। উল্লেখ্য এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com