বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের বহিষ্কারাদেশ হাইকোর্টে স্থগিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ। গতকাল ২৩ আগষ্ট রবিবার হাইকোর্টের বিচারপতি এম খসরুজ্জামান ও বিচারপতি এম মাহমুদ হাসান তালুকদার এর দ্বৈত বেঞ্চ এ আদেশটি প্রদান করেন। ইমদাদুর রহমান মুকুলের পক্ষে রীট মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি।
সরকারের ১০ টাকা কেজি চাল বিতরণের খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৭ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল কে সাময়িক বরখাস্ত করে। পাশাপাশি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে কেন তাকে এ পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ইমদাদুর রহমান মুকুল এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত ইমদাদুর রহমান মুকুলের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান মুকুল বলেন, আমি সত্য ও ন্যায়ের পথে ছিলাম, আছি। তিনি সকলকে ধৈর্য্য ধারণ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com