বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সুরের যাদুকর কামাল মিয়া সংসার চলে বাঁশি দিয়ে

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৫৩৮ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বুল্লা বাজারে গত ২৩ আগস্ট রাস্তার পাশে বাঁশি বাজাচ্ছে এক বংশীবাদক। কথা হয় বংশীবাদক কামাল মিয়ার সঙ্গে। কামাল মিয়া জানান, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার শরিফপুর গ্রামে তার বাড়ি। বিভিন্ন পরিচিত আকর্ষণীয় গানের সুরে পথচারীকে মুগ্ধ করে সে বাঁশি দিয়ে গান গেয়ে যাচ্ছে। শুনছে সবাই মনোযোগ দিয়ে তার বাঁশির সুর। মুগ্ধ দর্শক-শ্রোতাদের সারি। এন্ড্রয়েড ফোনে কেউ ছবি তুলছে, কেউবা ভিডিও করছে বংশীবাদকের সুর শুনে। এই বংশীবাদকের ধ্যান-জ্ঞান সবই বাঁশী। বাজানোর সময়ে তার কোন কিছুর দিকে ভ্রুপে থাকে না। এর মধ্যে তার বাঁশিতে বেজে ওঠে বিখ্যাত গান এমন জনপ্রিয় নানা গানের সুর তুলছে বাঁশিতে। ছোট ছোট আঙ্গুলে তুলছে বিশদ সুর। তবে মাঝে মধ্যে বাউল গানের আশরে ও বাঁশির সুরে গান করে থাকেন কামাল। আর এভাবেই ১৭ বছর ধরে গান গেয়ে যাচ্ছেন। ওই স্থানের পথচারী মুবিন, আব্দুর রহমান সহ আরো অনেকেই বলেন, এভাবেই মাঝে মাধ্যে বিভিন্ন হাট বাজারে বাঁশি বাজিয়ে গান শুনাতে দেখা যায়। তবে ওই ব্যাক্তির বাঁশির সুর খুবই সুমধুর বলে পথচারীরা বলে থাকেন। সংসারের দু:খকষ্টের কথা তুলে ধরে কামাল মিয়া বলেন, ২ মেয়ে এক ছেলে তাদের। ৫ সদস্য পরিবারটি থাকেন গ্রামের বাড়িতেই। বাবা-মা নেই। প্রতিদিন বাঁশি বাজিয়ে ৪-৫ শ টাকা যাই পান তা দিয়েই চলে তার সংসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com