সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরে বিপুল পরিমাণ টিয়ারসেল কার্তুজ উদ্ধার ॥ সন্দেহভাজন আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিপুল পরিমাণ টিয়ারসেল, কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় নাশকতার অভিযোগে বিমল শীল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে জগদীশপুর গ্রামের যোগেশ শীলের পুত্র। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। গতকাল বুধবার বিকালে বিমল শীলকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকালে জগদীশপুর বাজারে বিমলের সেলুনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ১৫টি কার্তুজ, ৬টি টিয়ারসেল ও ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য বিমলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাকে সন্দেহজনক মনে হলে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। এ ছাড়া এ ঘটনায় আর কারা জড়িত এ বিষয়ে অভিযান চলছে। চুনারুঘাট-মাধবপুর সার্কেল এসপি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিমলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও রহস্য উদঘাটন হবে। ওসি জানান, বিমলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে আনা হবে। এ ছাড়া এটি নাশকতার অংশ কিনা তাও তদন্ত চলছে। এরপর বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com