সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ৬ পদে ৩১ জনের মনোনয়ন সংগ্রহ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন-২০২৬ কে সামনে রেখে ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল সোমবার ৬ পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ক্লাব মিলনায়তনে উক্ত মনোনয়ন ফরম বিতরণ করেন সহকারী নির্বাচন কমিশনার এটিএম সালাম, অলিউর রহমান অলি ও ছনি আহমেদ চৌধুরী। আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, এমএ বাছিত, উত্তম কুমার পাল হিমেল ও এসআর চৌধুরী সেলিম। সহ-সভাপতি পদে ৫ জন। তারা হলেন কিবরিয়া চৌধুরী, মুরাদ আহমদ, শাহ সুলতান আহমদ, হাবিবুর রহমান চৌধুরী শামীম ও এম এ মুহিত, সাধারণ সম্পাদক পদে ২ জন। যথাক্রমে মোঃ আলমগীর মিয়া ও মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ জন। তারা হলেন ইকবাল হোসেন তালুকদার, অঞ্জন রায়, জুয়েল আহমদ ও নাবেদ মিয়া। কোষাধ্যক্ষ পদে ৩ জন। তারা হলেন সাগর আহমেদ, শাহরিয়ার আহমদ শাওন ও নিজামুল হক চৌধুরী। নির্বাহী সদস্য ৮টি পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোঃ সরওয়ার শিকদার, মোঃ ফখরুল আহসান চৌধুরী. উত্তম কুমার পাল হিমেল, সলিল বরণ দাশ, এম মুজিবুর রহমান, এম এ মুহিত, গৌছুজ্জামান চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, এম এ আহমদ আজাদ, আনোয়ার হোসেন মিঠু, তৌহিদ চৌধুরী, নিজামুল হক চৌধুরী, নাবেদ মিয়া ও কিবরিয়া চৌধুরী।
আগামী ১৭ ডিসেম্বর বুধবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দাখিলকৃত মনোনয়ন পত্র বাছাই করা হবে। ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখোড় পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাবের সদস্যবৃন্দ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার রয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, এটিএম সালাম, অলিউর রহমান অলি ও ছনি আহমেদ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com