মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে বিভিন্ন দলের ৪ এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিভিন্ন দলের ৪ এমপি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী পৃথকভাবে তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
গতকাল দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হাসেমের নিকট থেকে হবিগঞ্জ-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ’র পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু প্রমুখ। এছাড়াও একই আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ।
এছাড়াও হবিগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মাধবপুর উপজেলা নির্বাচন সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. নজরুল ইসলাম, জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুস শহিদ প্রমুখ।
হবিগঞ্জ-১ আসন থেকে নবীগঞ্জ-বাহুবল আসনের জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু’র পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com