সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

আত্মা’র রিজিওনাল সভা তামাকের কৌশলী বিজ্ঞাপন বন্ধ করতে হবে

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০১৪
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এ্যান্টি ট্যোবাকো মিডিয়া এলাইন্স (আত্মা)’র সিলেটের রিজিওনাল সভায় বক্তারা বলেন, বর্তমান ক্যান্সার রোগীদের সিংহভাগই তামাক সেবনের কারণে আক্রান্ত হয়েছেন। তামাক একটি মরণ ব্যাধি। এজন্য তামাকের কৌশলী বিজ্ঞাপন বন্ধ করতে সরকারের পাশাপাশি সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। তামাক ব্যবহারে মানুষের ক্যান্সার হয়, এটা তাদের জানাতে হবে।
গতকাল শনিবার সকালে সিলেট নগরীর এমএমসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আত্মার সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম।
আত্মা’র ওয়ার্কিং কমিটির সদস্য ও দৈনিক সিলেট সুরমার চিফ রিপোর্টার শাহ সুহেল আহমদের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন আত্মা সদস্য দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক মানবকণ্ঠ ও দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের সিলেট ব্যুরো চিফ মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক সকালের খবরের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দীকি, সীমান্তিক তামাক মুক্ত প্রকল্পের মিডিয়া অফিসার মুরাদ বক্স, দৈনিক কালের কণ্ঠের জকিগঞ্জ প্রতিনিধি আল মামুন, দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি অজামিল চন্দ্র নাথ, ভোরের কাগজের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি আবুল হোসেন সবুজ প্রমুখ।
সভায় আগামী ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন এবং কোর্ট পয়েন্টে তামাক বিরোধী সমাবেশ, সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তামাক বিরোধী ক্যাম্পেইন, তামাকের কর বৃদ্ধির দাবিতে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com