বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিয়াম স্কুলের উন্নয়নে হাত বাড়িয়েছেন দানবীর কাদির মোল্লা

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০১৪
  • ৬৩৪ বা পড়া হয়েছে

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ জেলা প্রশাসনের প্রচেষ্টায় নির্মিত হবিগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলের অত্যাধুনিক ভবনের নির্মান ও উন্নয়নমূলক কাজে এক দানবীরের আগ্রহ প্রকাশে
Baum Pic-3 copyশনিবার দুপুরে হবিগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলে সুধী সমাবেশ, সংবর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানার সঞ্চানালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দানবীর সিটি কলেজ নরসিংদীর অধ্যক্ষ আব্দুল কাদির মোল্লা ও নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র হাজী মোঃ শাহিন, নরসিংদীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ মোঃ ফারুক সরকার, নরসিংদী এমডি প্ল্যান ভিউ কনসালটিং ফার্ম এর প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব দিলীপ কুমার বণিক, এডিএম সুলতান আলম, এডিসি (সার্বিক) মোঃ আব্দুর রউফ, সদর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মশিউর রহমান মৃধা দানবীর আব্দুল কাদির মোল্লার নিজ অভিপ্রায়ের কথা জানিয়ে বলেন, আপনাদের নবাগত জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের একান্ত ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করেই পরিচ্ছন্ন পরিবেশ ও একটি উন্নত শিক্ষার মানে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গড়তে হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গনে ভবন নির্মান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে দ্রুত এগিয়ে আসবেন দানবীর আব্দুল কাদির মোল্লা। শুধু তাই নয়, এই স্কুলের উন্নয়নে আমৃত্যু পাশে থাকবেন। পরে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। তার আগে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন দানবীর কাদির মোল্লার পাঠানো অগ্রবর্তী টীমকে নির্মানাধীন বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন ও সম্ভাব্য ভবন নির্মানের স্থান ঘুরে দেখান। উল্লেখ্য, নরসিংদী জেলার বাসিন্দা দানবীর আব্দুল কাদির মোল্লা হবিগঞ্জ বিয়াম স্কুলটিকে পড়াশুনার উপযোগী করার আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com