বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী প্রণব পালের পরলোকগমন

  • আপডেট টাইম শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৫৮০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী বি.এম ফার্মেসীর মালিক প্রণব পাল পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত তিন দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন হবিগঞ্জ ৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। তাঁর মৃত্যুর সংবাদ শোনে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, পৌর মেয়র মোঃ ছালেক মিয়াসহ ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য বাড়ীতে ভীড় জমান। ওইদিন রাতেই তার শেষকৃত্যানুষ্টান শায়েস্তাগঞ্জ পৌর শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী মালিক প্রণব পালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মনঞ্জুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ম সম্পাদক অপু দাশ, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম ও সাংবাদিক হামিদুল হক। প্রনব পাল ছিলেন- শায়েস্তাগঞ্জ কেমিস্ট্র এন্ড ড্রাগিস্ট্র সমিতির সাধারণ সম্পাদক এবং একজন সাংস্কৃতিক সংগঠক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com