শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে পরিত্যক্ত ভূমিতে নিজ উদ্যোগে খাদ্য কর্মকর্তার চারা রোপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৮৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত‘তম জন্মবার্ষিকী‘কে স্মরণীয় করে রাখতে উপজেলা খাদ্য কর্মকর্তা অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। খাদ্য গুদামের অতিরিক্ত ও পরিত্যক্ত ভূমিতে বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্নরকম ঔষধি, ফলদ ঔ ছায়াদানকারী বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
খাদ্য গুদামের পরিত্যক্ত ভূমি হলেও চারা রোপনের উদ্যোগ ও অর্থের সংস্থান খাদ্য কর্মকর্তা নিজেই করেছেন। বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের নতুনবাজার সংলগ্ন স্থানে খাদ্য গুদামের অবস্থান। খাদ্য গুদামের বাউন্ডারীর ভিতরে তিনটি গুদাম বিল্ডিং রয়েছে ও অতিরিক্ত ভূমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বানিয়াচং উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন অতিরিক্ত ও পরিত্যক্ত ভূমিকে কাজে লাগানোর জন্য পরিকল্পনা করেন এবং বঙ্গবন্ধু‘র শত‘তম জন্মবার্ষিকী স্মরনীয় করে রাখতে বিভিন্ন প্রজাতির চারা রোপন করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার দুপুরে আনুষ্টানিকভাবে গাছের চারা রোপন কাজের উদ্বোধন করা হয়েছে। বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার মাসুদ রানা গাছের চারা রোপন কাজের উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা খাদ্য পরিদর্শক শফিকুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার তালকদার, মিল মালিক ছামির আলী ও সোহেল মিয়া, সিনিয়র সাংবাদিক মখলিছ মিয়া, শিব্বির আহমেদ আরজু, আবদাল হোসেন, আক্তার হোসেন আলহাদী।
এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন জানান, খাদ্য গুদামের বাউন্ডারীর ভিতরে প্রচুর জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার বিষয়টি আমাকে ভাবায়। তাই ভাবলাম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত‘তম জন্মবার্ষিকী স্মরনীয় করে রাখতে একশত গাছের চারা রোপন করবো। বিষয়টি নিয়ে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি।
গাছ রোপন করার মত কোন বরাদ্দ না থাকার কারনে আমি নিজেই নিজের পকেটের টাকায় গাছ ক্রয় করেছি। এগুলি পরিচর্যার জন্য ও ব্যয়ভার আমিই বহন করবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, এটি একটি ভালো উদ্যোগ। আমরা সবাই যদি এভাবে ভালো কাজ করার জন্য এগিয়ে আসি তাহলে, এক সময় মন্দ কাজ কমে যাবে। তিনি আরো বলেন, একটি বৃক্ষকে সন্তানের মত লালন করতে হবে, কেননা এক সময় আপনার বিপদে এই বৃক্ষটিও কাজে আসবে। আসুন আমরা সবাই মিলে একটি করে গাছ লাগাই এবং এর পরিচর্চা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com