মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে সংঘর্ষে আহত ১৫ ॥ আটক ৫

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার উজান শৈলজুড়া গ্রামে সুদের টাকা নিয়ে দুই পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১৫ জন আহত হয়। পুলিশ ৫ দাঙ্গাবাজকে আটক করেছে। গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে সংঘর্ষ হয়। বিকেলে সদর থানার এসআই মঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে দাঙ্গাবাজ বেলাল মিয়া, দিলকুশ মিয়া, কাইয়ুম, রিমনসহ ৫ জনকে আটক করে।

জানা যায়, একই গ্রামের রাসেলের কাছ থেকে দুই মাস আগে সুদে ২০ হাজার টাকা নেয় মোশাহিদ মিয়া। সুদে আসলে ৩০ হাজার টাকা হয়। গতকাল ওই সময় রাসেল মিয়া তার পাওনা টাকা মোশাহিদের নিকট চাইলে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত অবস্থায় নানু মিয়া, মাখন মিয়া, রুবেল মিয়া, মুখলেছ মিয়া, রাসেল মিয়া, তৌহিদ মিয়া, হামিদা আক্তার ও সুহেল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি মাসুক আলী জানান, হাসপাতালে মারামারি করায় ৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com