মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচং উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় এমপি আব্দুল মজিদ খান ॥ আইনশৃংখলা স্বাভাবিক রাখতে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৪২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেন, বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। সরকারের পাশাপাশি এ ব্যাপারে সকলের আন্তরিকতা প্রয়োজন। বিশেষ করে আইনশৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যদি নেতৃস্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের আত্মীয় হয় তাহলেও ছাড় দেয়া যাবে না। তিনি বলেন, দু’য়েকজন সদস্যের কর্মকাণ্ডের কারণে প্রশাসনের যাতে দুর্নাম না হয় সে ব্যাপারে কর্মকর্তাগণকে সতর্ক থাকতে হবে। অপরাধমুক্ত বানিয়াচং গড়তে জনগণকে সাথে নিয়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ে কাজ করা প্রয়োজন।
১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে বানিয়াচং উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় এসব কথা বলেছেন কমিটির প্রধান উপদেষ্টা ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জা মোহাম্মদ এমরান হোসেন, প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়া, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com