বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিয়ের ৩ মাসের মধ্যেই প্রেমিক স্বামীর নির্যাতনের শিকার হলেন সৈয়দাবানু

  • আপডেট টাইম শনিবার, ২৪ মে, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিয়ে করার ৩ মাসের মধ্যেই প্রেমিক স্বামীর নির্যাতনের শিকার হলেন সৈয়দাবানু (২০)। গলায় ধারালো অস্ত্রের আছড় নিয়ে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন সৈয়দাবানু। আহত সৈয়দাবানুর বাড়ি পৈল গ্রামে। তার প্রেমিক স্বামীর নাম আলাউদ্দিন (২৮)। তিনি পইল ইউনিয়নের এড়ালিয়া গ্রামের রহমত আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দাবানু এবং আলাউদ্দিনের মধ্যে প্রেম নিবেদনের এক পর্যায়ে প্রায় ৩ মাস পূর্বে উভয় পরিবারের অসম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা বিভিন্ন স্থানে বসবাস করে আসছিল। বিয়ের ৩ মাস যেতে না যেতেই তাদের সম্পর্কে চীর ধরে। এক পর্যায়ে সৈয়দাবানু চলে যান পিত্রালয়ে। গতকাল সৈয়দাবানু হবিগঞ্জ শহরে আসে। সন্ধ্যার দিকে তিনি পিত্রালয় পইল যাচ্ছিলেন। পথিমধ্যে দেখা হয় স্বামী আলাউদ্দিনের সাথে। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলাউদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সৈয়দাবানুকে আঘাত করেন। এতে সৈয়দাবানু গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com