সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরে ভারতীয় চা পাতাসহ আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৭৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা চা-পাতাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক পাচারকারীরা হচ্ছে-মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের মৃত গোলক তাঁতির পুত্র সতেজ তাঁতি এবং সুরমা গ্রামের মৃত শাহেদ মিয়ার পুত্র জিল্লুর রহমান। উদ্ধার করা চা-পাতার পরিমাণ ৩৭৮ কেজি। রবিবার রাত সাড়ে ১২টার দিকে তেলিয়াপাড়া বিওপি’র হাবিলদার মোঃ ইছাব্বার আলী’র নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল অভিযান চালিয়ে তেলিয়াপাড়া চা বাগানের বীচ লাইন এলাকা থেকে উল্লেখিত দুইজনকে চা-পাতাসহ আটক করেন। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com