বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মাইক্রোবাস চাপায় ১ ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৪ মে, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাইক্রোবাস চাপায় আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে। নিহত আব্দুর রশিদের বাড়ি দেবপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ সদরঘাট নতুনবাজার মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুর রশিদ। এ সময় উত্তেজিত জনতা ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে নবীগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ঘাতক মাইক্রোটি জনতা আটক করলেও চালক পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com