সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

যথাযোগ্য মর্যাদায় মরহুম শরীফ উদ্দিন এমপির মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার রাজনীতির প্রবাদ পুরুষ প্রয়াত বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) এর বার বার নির্বাচিত সংসদ, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এমপি সাহেবের ২৪ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবারের মতো বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়। তার মধ্যে গতকাল সকাল ১০ ঘটিকায় মরহুমের কবরে পুষ্পস্তবক, মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) এর বার বার নির্বাচিত সংসদ সদস্য এড়ভোকেট আব্দুল মজিদ খান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম সহ জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
পরে গুনি রাজনীতিবিদ এডঃ শরীফ উদ্দিন এমপি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মরহুম এডঃ শরীফ উদ্দিন এমপির সুযোগ্য পুত্র ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ ও ফেরদৌস আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহ আলম সিদ্দিকী, সমাজ কল্যান সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, উপ প্রচার সম্পাদক আলম মিয়া, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, উজ্জল আহমেদ, বানিয়াচং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সহ-সভাপতি ছায়েব আলী, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, শাহজাহান মিয়া ও আজমল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, ফয়সাল আহমেদ, আসাদুজ্জামান খান তুহিন, সেবুল চৌধুরী, কামরুল ইসলাম, বদরুল,কাওসার, খোকন, জুবাব আলী, আনোয়ার ঠাকুর, আবুল কাশেম, আনোয়ার হোসেন আলতু সহ যুবলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com