শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ধরমন্ডলে সিএনজি পার্কিং নিয়ে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের পাশর্^বর্তী ধরমন্ডল গ্রামে সিএনজি পার্কিং নিয়ে দুই দল লোকের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ওই গ্রামের হারিছ মিয়া (৩০) নিহত হয়। জানা যায়, হাদিস মিয়ার সাথে একই গ্রামের আওলাদ মিয়ার সিএনজি পার্কিং নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিন দাঙ্গাবাজকে আটক করা হয়। আহতদেরকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাদিস মিয়া বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যায়। এ ছাড়াও তার চাচাতো ভাই আলা উদ্দিন একই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নাসির নগর থানার ওসি জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে তিন দাঙ্গাবাজ আটক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com