মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভৈরবে সড়ক দুর্ঘটনায় আহত আজমিরীগঞ্জের কৃষি কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৬২৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন।
জানা যায়, গত ২০ জুলাই সোমবার আজমিরীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় তিনি মারা যান।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার একটি শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com