মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শহরের অনন্তপুরে ভূয়া আইনজীবি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকা থেকে এক ভূয়া আইনজীবিসহ তিনজনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে সদর থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে এসআই পার্থরঞ্জন চক্রবর্তী, অভিজিৎ ভৌমিক, উৎসব, নয়নমনিসহ একদল পুলিশ ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা হলো অনন্তপুর এলাকার মৃত এডভোকেট আঞ্জব আলীর পুত্র ভূয়া আইনজীবি আমিনুল ইসলাম শাহজাহান (৩৫), একই এলাকার জমির উদ্দিনের পুত্র মাদক সম্রাট সোহেল মিয়া (৪০), শায়েস্তানগর চিরাখানা সড়কের মৃত আব্দুস সালামের পুত্র রুহেল (২২) ও একই এলাকার সেলিম আহমেদের পুত্র সাইমন রহমান সায়েম (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে সদর থানার এসআই অভিজিৎ বাদি হয়ে মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com