বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মালয়েশিয়ায় মারা যাওয়া মাধবপুরের ছোবান মিয়ার লাশ আজ দেশে আসছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়ায় বৃষ্টির মধ্যে পানির লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় নিহত মাধবপুরের আ. ছোবান মিয়ার (৪০) লাশ আজ বৃহস্পতিবার রাত ১০ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসছে। এরপর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. ছোবান মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে। ছোবানের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। তার বৃদ্ধা মা, সন্তান ও স্ত্রীর আহাজারি যেন থামছেই না। বছর দুয়েক আগে পরিবারের আর্থিক দৈন্যতা গুছাতে জমি বিক্রি করে আ. ছোবান পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানে একটি কোম্পানির মাধ্যমে পাইপ ফিটারের কাজ পান তিনি। সংসারে কিছু স্বচ্ছলতা দেখা দেয়।
করোনা ভাইরাসের কারনে কয়েক মাস বেকার থাকার পর কিছু দিন আগে কাজে যোগ দেন। রবিবার একটি ঠিকাদারি প্রতিষ্টানের মাধ্যমে পানির লাইনের (পাইপ ফিল্টার) কাজ করতে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই পানির লাইনের পাইপে জোড়া গালানোর সময় উপর থেকে মাটি ধসে পড়ে। এ সময় মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়। মা বৃদ্ধ আবেদা খাতুন শেষ বারের মত ছেলের মুখ দেখতে পাবেন শুনে সরকারের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com