বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। আটকরা হলো শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিরামচর গ্রামের সোহান মিয়া, মহলুল সনামের ইসমাইল চৌধুরী ও অপু ঘোষ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। ওসি মোজাম্মেল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে মাদকমুক্ত করতে হবে। এ লক্ষ্যে আমরাও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।
জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ সোমবার দিবাগত রাতে দেউন্দি রাস্তার মোড়ে অভিযান চালায়। এসময় ৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ উল্লেখিত তিনজনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com