মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে হাওর পরিদর্শনে জেলা প্রশাসক ॥ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৫৭৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বানিয়াচংয়ে হাওর পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার বানিয়াচং উপজেলার মক্রমপুর, মন্দরী, মুরাদপুর ও পৈলারকান্দী ইউনিয়নের বিথঙ্গল হাওর এলাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাওর এলাকার বিভিন্ন স্থানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ আহরণকারী জেলেদের প্রায় ৩০ হাজার মিটার জাল জব্দ করেন। জেলা প্রশাসক এসময় জেলেদেরকে অবৈধ কারেন্ট ও কাঁথা-বেড় জাল ব্যবহার করতে নিষেধ করেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন ও তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর জেলা প্রশাসক মুরাদপুর ও এর পার্শ¦বর্তী গ্রাম সমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া মুরাদপুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে স্থাপিত বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে আশ্রয় কেন্দ্রে আগত নতুন পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি বিথঙ্গল আখড়া পরিদর্শন ও আখড়ায় বসবাসকারীক্তদের নিকট থেকে খোঁঁজখবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com