বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর-চৌমুহনী সড়কের বেহাল দশা ॥ ১২ মাসে কাজ হয়েছে ৩০ শতাংশ ধ্বসে পড়েছে নির্মিত গাইডওয়াল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৭১১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সদরের সাথে দক্ষিণাঞ্চলের চার ইউনিয়নবাসী যাতায়াতের একমাত্র রাস্তা মাধবপুর- হরষপুর সড়ক। এ সড়ক দিয়ে দেিণর আদাঐর, বহরা, চৌমুহনী ও ধর্মঘর এই চার ইউনিয়নের প্রায় দুই লাধিক লোক যাতায়াত করে থাকে। মাধবপুরের দক্ষিণাঞ্চলের ৪ ইউনিয়নের জনগণের দুঃখ মাধবপুর-হরষপুর সড়ক। দক্ষিণাঞ্চলের জনগণের দুঃখ কবে গোছবে তা কেউ জানেনা। প্রায় ১ যুগের ভাঙ্গা সড়ক মেরামতের জন্য ২০১৮-’১৯ অর্থ বছরে দরপত্র আহ্বান করলে এইচ ই-এম এইচ (জেভি) নামক ব্রাহ্মণবাড়ীয়ার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সংস্কার কাজ করার জন্য মনোনীত হয়। মাধবপুর থেকে হরষপুর মোট ২২ কিলোমিটার সড়কের মধ্যে চৌমুহনী বাজার পর্যন্ত ১২ কি.মি সড়ক সংস্কার করতে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের সাথে গত বছরের ৩রা জুন চুক্তি স্বারীত হয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের। চুক্তি অনুয়ায়ী ২০২০ সালের ৯ নভেম্বর কাজটি সম্পূর্ণ শেষ করার কথা রয়েছে। গত ১২ মাসে ঠিকাদারী প্রতিষ্ঠান ওই সড়কের মাত্র ৩০ ভাগ কাজ শেষ করে ১৪ কোটি ৬৫ লাখ, ৯৫ হাজার ২০১ টাকা প্রাক্কলিত মূল্যের মধ্যে ইতিমধ্যেই ২ কোটি ৪০ লক্ষ টাকা বিল উত্তোলন করে নিয়ে গেছে বলে এলজিইডি অফিস সূত্রে জানা গেছে। উপজেলার দক্ষিণাংশের ৪টি ইউনিয়নে সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী মহাবিদ্যালয়সহ সর্বাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ওই অঞ্চলে উৎপাদিত নানা জাতের বিপুল পরিমাণ সবজি দেশের বিভিন্ন এলাকাতে এই সড়ক দিয়ে রপ্তানি হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতসহ উপজেলা সদরের সাথে যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিনের ভাঙ্গা পিচ-ঢালা সড়কটি পরিণত হয়েছে কাচা রাস্তাতে। এ ভাঙ্গা সড়কে যাতায়াতে জনগণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সড়ক ভাঙ্গা থাকার সুযোগে যানবাহনের চালকরা যাত্রী ও পণ্য পরিবহনে আদায় করে নিচ্ছে দুই-তিনগুণ ভাড়া। বিভিন্ন অভিযোগ আছে কচ্ছপ গতিতে চলমান সড়ক নির্মাণ কাজের বিরুদ্ধে। পানির মধ্যে ঢালাই, সিসি ঢালাই ব্যতিত গাইডওয়াল তৈরীসহ নানা অনিয়মের ভিতর মানহীন নির্মাণ কাজ নিয়ে ােভ প্রকাশ করেন মনতলা বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল। তিনি বলেন, উপজেলা সদরের সাথে একমাত্র সড়কটি আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ। এ নিয়ে ক্ষোভের অন্ত নেই স্থানীয় জনগণসহ সড়কে যাতায়াতকারী যানবাহন চালকদের। ভাঙ্গা সড়কে প্রতিদিনই বিকল হচ্ছে একাধিক যানবাহন। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে ইতিমধ্যে ভেঙ্গে গেছে নির্মিত গাইডওয়াল। কিন্তু কাজের মান সঠিক রাখার দাবী করে এ পর্যন্ত ৩০ ভাগ কাজ শেষ হওয়ার কথা স্বীকার করেছেন এইচ ই-এম এইচ (জেভি) ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জুয়েল আহমেদ। তিনি বলেন, বাকী ৭০ ভাগ কাজ চুক্তির মেয়াদ ৪ মাসের ভিতর সম্পন্ন করা সম্ভব হবেনা। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার হক চৌধুরী জানান, ধীরগতিতে কাজ পরিচলানাকারী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে তাগিদপত্র দেওয়া হয়েছে। চুক্তির সময়সীমার ভিতরে কাজ সম্পন্ন করতে না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে সেই সকল প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করার প্রক্রিয়া শুরু করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com